কোনো একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সার্চে প্রথম দিকে নিয়ে আসা যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) মাধ্যমে। বিশ্বজুড়ে প্রতিদিন প্রচুর ওয়েবসাইট চালু হচ্ছে।অনলাইনে সার্চের এগুলোর মধ্যে আপনার সাইটটিকে সবার উপরে উঠিয়ে আনার জন্যই এ কাজ করা হয়।
সাধারণত ভিজিটর যখন সার্চ করে, তখন সার্চের প্রথম পৃষ্ঠায় দেখানো ফলাফলগুলাের মধ্যে থেকেই নিজেদের কাজ সেরে নেন প্রায় ৯২ ভাগ। বাকিদের মধ্যে চার ভাগ দ্বিতীয় পেজে যান। কাংখিত তথ্য পেতে অন্যান্য পেইজে যান আরও কম সংখ্যক ভিজিটর।
এ জন্য নিজের ওয়েবসাইটে ভিজিটর পেতে সার্চের ফলাফলের প্রথমে উঠে আসতে এসইও করলে অনেক উপকার পাওয়া যাবে। এ টিউটোরিয়ালে এসইও-এর সাতটি দিক নিয়ে আলোচনা করা হলো।
ওয়েবসাইট এনালাইটিক্স
ওয়েবসাইটে আসা ভিজিটর সম্পর্কে তথ্যাদি পেতে ওয়েব এনালাইটিক্স ব্যবহার করা একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
কোথায় থেকে আপনার সাইটে ভিজিটর আসে, তারা কোন অংশে বেশি যান, কোন বিষয়ে তাদের আগ্রহ বেশি, কোন পেইজ বেশি দেখেন, কত সময় ধরে দেখেন, তারা কোন বয়সের, ভিজিট শেষে তারা কোথায় যাচ্ছেন – এসব জানতে ওয়েবসাইট এনালাইটিক্সের সুবিধা নেওয়া যাবে।
উদাহরণ হিসেবে বলা যায়, সার্চ জায়ান্ট গুগলের বহুমুখী সেবার মধ্যে গুগল এনালাইটিক্স অন্যতম, যা বিনামূল্যে ব্যবহার করা যাবে।
পেজ স্পিড
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ একটি দিক হলো পেজ স্পিড। তবে সাধারণভাবে জানা থাকা প্রয়োজন হলো- পেজ স্পিড ও সাইট স্পিড ভিন্ন বিষয়। ওয়েবসাইটের কোনো একটি পেইজ কত সময় নিয়ে লোড হচ্ছে- সেটিই হলো পেজ স্পিড।

অন্যদিকে সার্চে ভালো ফলাফল পেতে একই সাইটের পেজ স্পিড ভালো থাকা জরুরি।
মোবাইল ফোনের উপযোগী সাইট
আপনার সাইটটি অবশ্যই মোবাইল ফোন সহায়ক হতে হবে। মোবাইল ফ্রেন্ডলি সাইট হলে ভিজিটর পাওয়ার পরিমান অনেক বেশি হবে।
আপনার সাইটটি অবশ্যই মোবাইল ফোন সহায়ক হতে হবে। মোবাইল ফ্রেন্ডলি সাইট হলে ভিজিটর পাওয়ার পরিমান অনেক বেশি হবে।
এখন স্মার্টফোনের যুগ হওয়ায় ফোন থেকেই ওয়েবসাইট সার্চ বেশি হয়ে থাকে। তাই ফোন থেকে ভিজিটরের পরিমান অনেক বেশি। তাই সাইটের মোবাইল ভার্সন থাকা আবশ্যক।
খেয়াল রাখতে হবে মোবাইল ভার্সনে স্বল্প সময়ে সাইট লোড হলে এবং সুন্দর ও পরিষ্কারভাবে পড়া গেলে তা পাঠকপ্রিয় হবে। মোবাইল ভার্সনে যাতে সাইট হিজিবিজি না হয়ে যায় সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
ডেটা এনালাইটিক্স
ভিজিটর, পাঠক বা ব্যবহারকারী সম্পর্কে পর্যাপ্ত সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করার প্রক্রিয়াটিই হচ্ছে ডেটা এনলাইটিক্স। ডেটা বিশ্লেষণের মাধ্যমে আপনার সাইটের জন্য পাঠক ফ্রেন্ডলি কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারবেন।

ব্যবসা প্রসার ও ভিজিটরের আচরণ অনুযায়ী ওয়েবসাইট সাজাতে এনালাইটিক্সের বিষয়টি মাথায় রাখা জরুরি। এ কাজ করা অবশ্যই জরুরি। এর ফলে আপনি ভিজিটরদের আচরণ বুঝে তাদের জন্য প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে পারবেন। এটি আপনার ওয়েবসাইট বা ব্যবসার প্রসারে সহায়ক ভূমিকা রাখবে।
কী-ওয়ার্ড রিসার্চ
কি লিখে ভিজিটর সার্চ করে? কি লিখলে ভিজিটর আপনার সাইট পর্যন্ত পৌঁছে যাবে সেব কী-ওয়ার্ড নিয়ে রিসার্চ করাই হলো কী-ওয়ার্ড রিসার্চ।
কি লিখে ভিজিটর সার্চ করে? কি লিখলে ভিজিটর আপনার সাইট পর্যন্ত পৌঁছে যাবে সেব কী-ওয়ার্ড নিয়ে রিসার্চ করাই হলো কী-ওয়ার্ড রিসার্চ।
গুগল অ্যাডওয়ার্ডের কী-ওয়ার্ড প্ল্যানার আপনার জন্য খুবই কাজে আসবে এ ক্ষেত্রে। এ ছাড়া আরও অসংখ্য কী-ওয়ার্ড রিসার্চ করার টুল পাবেন, যেগুলো দিয়ে বুঝতে পারবেন ভিজিটররা কি ধরণের তথ্য খোঁজেন।
তারপর সেগুলোকে ফোকাস করে আপনার সাইটের কাজ করতে পারেন।
ব্যাক লিঙ্কিং
সহজ ভাষায় ব্যাক লিঙ্কিং হচ্ছে অন্য সাইটে আপনার সাইটের লিঙ্ক যুক্ত করা। যে কোন ওয়েব পেজে ইনকামিং লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, ইনলিঙ্ক, ইনওয়ার্ড লিঙ্ক বলতেই ব্যাক লিঙ্ক বলতে বুঝায়। হাই পেজ র্যাঙ্ক সম্পর্ন সাইটে আপনার সাইটে সম্পর্কিত লিঙ্ক যুক্ত থাকলে তা সার্চে আপনার সাইটকে উপরে আসতে সহযোগিতে করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার
আপনার ওয়েবসাইট বা ওয়েব পেইজটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার মাধ্যমেও খুব ভালো ফলাফল পাবেন। বিভিন্ন নতুন জায়গা থেকে আপনার ভিজটর আসবে। এ জন্য বহুমুখী উৎস থাকলে তা খুবই কাজে দেবে।
আপনার ওয়েবসাইট বা ওয়েব পেইজটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার মাধ্যমেও খুব ভালো ফলাফল পাবেন। বিভিন্ন নতুন জায়গা থেকে আপনার ভিজটর আসবে। এ জন্য বহুমুখী উৎস থাকলে তা খুবই কাজে দেবে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, গুগল প্লাস, লিংকডইনসহ অন্যান্য মাধ্যমেও আপনার সাইট ও এর কনটেন্ট ছড়িয়ে দিন। এগুলোতে পেইজ খুলুন, প্রোফাইল তৈরি করুন, শেয়ার করুন।
Sign up here with your email
কমেন্ট এর জন্য ধন্যবাদ ConversionConversion EmoticonEmoticon